সর্বশেষ
নেত্রকোণার আলোচিত ব্যবসায়ী হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড
নেত্রকোণা জেলা শহরের সাতপাই রেলক্রসিং এলাকায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়া ওরফে শাহীন হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সংসদ সচিবালয়ের কেনাকাটায় দুর্নীতির প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি
জাতীয় সংসদ সচিবালয়ের ক্যামেরা ও ইলেকট্রনিক সরঞ্জাম কেনাকাটায় আর্থিক দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে তদন্ত কমিটি।

৫ দিন পর রোদের দেখা, হাওরে ধান শুকাতে ব্যস্ত কৃষক
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী হাওরাঞ্চলে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও বুধবার দিবাগত রাত থেকে সুনামগঞ্জ এবং উজানের মেঘালয়ে তেমন বৃষ্টিপাত হয়নি। বৃহস্পতিবার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করায় কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন কৃষক-কৃষাণীরা। টানা ৫ দিন পর রোদ উঠায় সকাল থেকেই ধান কাটা, শুকানো, মাড়াই ও ঝাড়াই কাজে ব্যস্ত সময় পার করছেন তারা।

শুরু হলো টেকনো-র ঈদ-উল-আযহা ক্যাম্পেইন, মিলবে আকর্ষণীয় উপহার
এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্ট ইকোসিস্টেম ব্র্যান্ড টেকনো বাংলাদেশে ঈদ-উল-আযহা উপলক্ষে বিশেষ ক্যাম্পেইন চালু করেছে। ১ মে থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ঈদ পর্যন্ত। ক্যাম্পেইনের আওতায় ক্যামন সিরিজ বা পোভা সিরিজের যেকোনো স্মার্টফোন কিনলেই গ্রাহকরা ল্যাপটপ ও ইলেকট্রিক বাইকের মতো আকর্ষণীয় মেগা উপহার জেতার সুযোগ পাচ্ছেন।











